চলতি আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৪ দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে।
এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের ঐচ্ছিক (ক্যাজুয়াল) ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

Comments
Post a Comment