ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় সোমবার (৯ মার্চ) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পপ্তি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জহির আব্বাস
Q
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আখাউড়া-১ উপকেন্দ্রের বাউচ্চারি ওয়াল নির্মাণ কাজের জন্য ৪,৫ ও ৬ নং ফিন্ডারের আওতায় জেলার সদর উপজেলার শ্যামনগর, বরিশাল, চান্দি, কোঙ্ক্ষা। আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী আয়োদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর। মোগড়া ইউনিয়নের ভবানীপুর। ধরখার ইউনিয়নের বনগজ। দক্ষিণ ইউনিয়নের হীরাপুর। আখাউড়া পৌরসভার গোবিন্দ টেক, রূপনগর, টানপাড়া ও দুর্গাপুর। বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাধানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর ও খিরাতনা এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পূর্বে লাইন চালু হতে পারে।
রমজান মাসে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জহির আব্বাস যান।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment