ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে আইন অনুযায়ী বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।
রাজধানীর গুলিস্তানে বোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, রুলস অব এনগেজমেন্ট অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মব বা সহিংস পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ জানুয়ারি থেকে সেনা মোতায়েন বাড়িয়ে এক লাখে উন্নীত করা হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর ৫ হাজার ও বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ সদস্য মোতায়েন রয়েছে। দেশের ৬২ জেলায় ৫৪৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপন, নিয়মিত টহল ও যৌথ অভিযান চালানো হচ্ছে। গত ১৪ দিনে প্রায় দেড় শতাধিক অস্ত্র উদ্ধারসহ এ পর্যন্ত মোট ১০ হাজার ১৫২টি অস্ত্র ও প্রায় ২ লাখ ৯১ হাজার গোলাবারুদ উদ্ধার এবং ২২ হাজারের বেশি দুষ্কৃতকারী আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি ও সরঞ্জাম পরিবহনে সামরিক হেলিকপ্টার ও জলযান প্রস্তুত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রচারকে বড় হুমকি উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা ক্যাম্প এলাকাকেও বিশেষ ঝুঁকির মধ্যে রেখে থ্রেট অ্যাসেসমেন্টের ভিত্তিতে মোতায়েন পরিকল্পনা করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment