বর্তমান সময়ে অনেকেই নিরাপদ বিনিয়োগের জন্য ব্যাংকে টাকা জমা রাখেন। তবে কোন ব্যাংকে কত মুনাফা পাওয়া যায়-এটা জানার আগ্রহ সবার। এবার দেখা যাক, ডাচ্-বাংলা ব্যাংকে (DBBL) ১ লক্ষ টাকা জমা রাখলে আপনি মাসে কত মুনাফা পাবেন।
তিন মাসের জন্য রাখলে:
ডাচ্-বাংলা ব্যাংকে যদি আপনি ১ লক্ষ টাকা ৩ মাসের জন্য জমা রাখেন, তাহলে ব্যাংক দেবে ৭% হারে মুনাফা। অর্থাৎ তিন মাস শেষে আপনি পাবেন প্রায় ১,৭৫০ টাকা।
তবে এখান থেকে ১৫% উৎসে কর (Tax Deduction at Source) বাদ যাবে, যা প্রায় ২৬৩ টাকা। ফলে আপনার হাতে আসবে মোট ১,৪৮৮ টাকা।
ছয় মাসের জন্য রাখলে
একই অঙ্কের টাকা ৬ মাসের জন্য রাখলে মুনাফার হার হবে ৭.১০%। এতে আপনি পাবেন ৩,৫৫০ টাকা। কর কেটে নেওয়ার পর প্রকৃত মুনাফা হবে প্রায় ৩,০১৮ টাকা।
এক বছরের জন্য রাখলে
১ লক্ষ টাকা ১২ মাসের জন্য জমা রাখলে মুনাফা ধরা হচ্ছে ৭.২০%। এতে এক বছরের শেষে আপনার লাভ হবে ৭,২০০ টাকা।
এখান থেকেও ১৫% কর বাদ দিলে হাতে পাবেন প্রায় ৬,১২০ টাকা।
কর সংক্রান্ত তথ্য:
আপনি যদি TIN সার্টিফিকেট জমা দেন, তাহলে ব্যাংক আপনার উৎসে কর ১০% হিসেবে কেটে রাখবে। আর TIN না থাকলে ১৫% কাটা হবে। তাই বেশি মুনাফা পেতে TIN থাকা জরুরি।
সংক্ষিপ্ত চার্ট:
মেয়াদ মুনাফার হারমোট লাভকর বাদে প্রকৃত লাভ
৩ মাস ৭%
৮১,৭৫০ ৮১,৪৮৮
৬ মাস ৭.১০%
৮৩,৫৫০ ৮৩,০১৮
১২ মাস৭.২০%
৮৭,২০০ ৮৬,১২০
ব্যাংকের মুনাফার হার সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই একাউন্ট খোলার আগে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার কাছ থেকে সর্বশেষ হারের তথ্য জেনে নেওয়াই উত্তম।
সঞ্চয় ও মুনাফা দুটোই নিরাপদ রাখতে চাইলে ব্যাংকের মেয়াদি আমানত বা এফডিআর (FDR) এখনো একটি নির্ভরযোগ্য বিকল্প। তবে সর্বোচ্চ মুনাফা পেতে কর ছাড়ের সুবিধা ও সঠিক মেয়াদ নির্বাচন করা জরুরি।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment