ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে একটানা লম্বা ছুটির চমৎকার এক সুযোগ। ক্যালেন্ডারের হিসাব ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সামান্য পরিকল্পনা করলেই মাসের প্রথম সপ্তাহে টানা চারদিনের অবকাশ যাপনের সুযোগ পেতে পারেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি পালিত হওয়ার কথা রয়েছে। যেহেতু গবে বরাতের জুটি সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই প্রজ্ঞাপনেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদি ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হয় এবং সেদিন নির্বাহী আদেশে ছুটি থাকে, তবে পরের দিন অর্থাৎ এ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একদিনের বাড়তি ছুটি বা ছুটি ম্যানেজ করতে পারলেই কেল্লাফতে। কারণ এরপরই রয়েছে সাপ্তাহিক নিয়মিত ছুটি শুক্রবার ও শনিবার।
হিসাব অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি (বুধবার) শবে বরাতের ছুটি এবং ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চারদিন কর্মস্থল থেকে দূরে থাকতে পারবেন চাকরিজীবীরা। দীর্থ কর্মব্যস্ততার মাঝে এমন লম্বা ছুটির সুযোগ ভ্রমণপিপাসু বা পরিবারকে সময় দিতে চাওয়া মানুষদের জন্য একটি বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।
তবে পুরো বিষয়টিই নির্ভর করছে শবে বরাতের চাঁদ দেখার ওপর। যদি চাঁদ দেবার প্রেক্ষিতে তারিখ পরিবর্তন হয়, তবে ছুটির এই সমীকরণও কিছুটা বদলে যেতে পারে। তবুও মাসের শুরুতেই এমন একটি ছুটির হাতছানি সরকারি দপ্তরগুলোতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment