আসর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ইতোমধ্যে ২৫৩টি আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এই সমঝোতার যোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি এটি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
প্রাথমিকভাবে অবশিষ্ট ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। তবে শুক্রবার বিকেলে দলটি আনুষ্ঠানিকভাবে জানায়, তারা আর জোটে থাকছে না এবং এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে অংশ দেবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে যাওয়ায় অবশিষ্ট ৪৭টি আসনে প্রার্থী নির্ধারণ নিয়ে জোটের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব আসন সমঝোতার ভিত্তিতে জোটভুক্ত অন্যান্য দলের মধ্যে বণ্টন করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে জোটের এক নেতা গণমাধ্যমকে জানান, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫ থেকে ৪০টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী দিতে পারে। বাকি ৭ থেকে ১২টি আসন এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবি পার্টিসহ অন্যান্য শরিকদের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment