গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের বাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোনাবাড়ী এলাকায় অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের উত্থাপিত ৮ দফা দাবি কর্তৃপক্ষ মানেনি। বর। পুলিশ ডেকে এনে শ্রমিকদের ওপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা অয়ছে বলে দাবি করেন তারা।
ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরে বেলা ১১টার দিকে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাড়িয়ে দেওয়া হয়।
Q
পুলিশের ভাষা, শ্রমিকরা হঠাৎ রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা পুলিশের সঙ্গে উশৃঙ্খল আচরণ করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রন্ডস করে। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
গাজীপুর শিল্পে পুলিশ -২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, 'উশৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।"
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment