Skip to main content

ব্রেকিং নিউজ : বিমান বি'ধ্ব'স্ত হয়ে সেনাপ্রধানের মৃ'ত্যু!..

 লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ গতকাল মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। তাঁর সঙ্গে আরও চার কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। লিবিয়ার আন্তর্জাতিক মহল–স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন।




বিমান বিধ্বস্তের ঘটনাকে ‘বিপর্যয়কর’ উল্লেখ করে দবেইবা বলেন, সেনাপ্রধান ও অন্য কর্মকর্তারা আঙ্কারায় একটি সফর শেষে দেশে ফিরছিলেন। এ সময় এই দুর্ঘটনা ঘটে।




দবেইবা বিবৃতিতে বলেন, ‘এই মহাবিপর্যয় দেশ, সেনাবাহিনী ও জনগণের জন্য এক বিশাল ক্ষতি। কারণ, আমরা এমন সব মানুষকে হারিয়েছি, যাঁরা আন্তরিকতা ও নিবেদিতভাবে দেশের সেবা করেছেন। শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জাতীয় অঙ্গীকারের ব্যাপারে তাঁরা উদাহরণ ছিলেন।’




সেনাপ্রধান ছাড়া নিহত অন্য সেনা কর্মকর্তারা হলেন স্থলবাহিনীর প্রধান আল-ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাওয়ি, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওই দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।


তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান জানান, দুর্ঘটনায় তিনজন ক্রুও নিহত হয়েছেন। বিমানটি বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিল।




দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আল-হাদ্দাদ, তাঁর চারজন সফরসঙ্গী ও তিনজন ক্রুকে বহনকারী একটি প্রাইভেট জেট বৈদ্যুতিক ত্রুটির কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের কাছে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিল।




তুরস্কের আইনমন্ত্রী (জাস্টিস) ইলমাজ তুনচ জানান, আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে।


তুরস্কের এক কর্মকর্তা আল–জাজিরাকে বলেন, ‘প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী— লিবিয়ার সেনাপ্রধানের বিমান দুর্ঘটনার সঙ্গে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িত নেই। প্রাথমিক কারণ প্রযুক্তিগত ত্রুটি।’




তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক্সে জানান, বিমানটি তুরস্কের রাজধানী থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে সংযোগ হারিয়ে ফেলে।


ইয়েরলিকায়া আরও জানান, যাত্রীবাহী উড়োজাহাজটি আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়ন করেছিল। তুরস্কের আধা সামরিক বাহিনী ‘গেন্ডারমারি’ জেটটির ধ্বংসাবশেষ হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের প্রায় ২ কিলোমিটার দক্ষিণ থেকে উদ্ধার করেছে। আঙ্কারা থেকে এর দূরত্ব ৭৪ কিলোমিটার।


এর আগে এক্সে আরেক পোস্টে ইয়েরলিকায়া জানিয়েছিলেন, যাত্রীবাহী ফ্যালকন ৫০ জেট বিমানটি গতকাল রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারা থেকে উড্ডয়ন করে। ৮টা ৫২ মিনিট থেকে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।




আল-হাদ্দাদ দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে চাকরি করছেন। পশ্চিম লিবিয়ায় তিনি ব্যাপক জনপ্রিয়। লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফিবিরোধী বিদ্রোহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।




গতকালের দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যার আগের দিন লিবিয়ায় নিজেদের সেনাদের অবস্থানের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের পার্লামেন্ট।




২০১১ সালে গাদ্দাফির পতনের পর লিবিয়ায় গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ২০১৪ সাল থেকে দেশটিতে সমান্তরালে দুটি সরকার আছে। ত্রিপোলিভিত্তিক দবেইবার সরকারকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। এ সরকারের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা এ সরকারকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে।


২০২০ সালে দবেইবার সরকারকে প্রশিক্ষণ ও সহায়তা দিতে সেখানে প্রথমবারের মতো সেনাসদস্য পাঠায় তুরস্ক। পরে দুই দেশের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে একটি চুক্তি হয়। ২০২২ সালে আঙ্কারা ও ত্রিপোলি জ্বালানি অনুসন্ধান নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। আল-হাদ্দাদের এই সফরে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ‘দ্বিপক্ষীয় সহযোগিতা’ নিয়ে বৈঠক হয়েছে।



🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

স্ত্রী ছাড়া কার সাথে স'হবা'স করা জায়েজ: ইসলামের স্পষ্ট বিধান কি জেনে নিন ...

 স্ত্রী ছাড়া কোন নারীর সাথে সহবাস করা যাবে? ইসালামের স্পষ্ট বিধান ইসলাম মানব জীবনের প্রতিটি দিকের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। পারিবারিক জীবন ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও ইসলাম অত্যন্ত স্পষ্ট ও কঠোর বিবান নির্ধারণ করেছে। অনেকের মনে প্রশ্ন জাগে- স্ত্রী ছাড়া কি কোনো নারীর সাথে সহবাস করা বৈধ? এই প্রতিবেদনে কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি তুলে ধরা হলো। ইসলামের মৌলিক বিধান ইসলামে সহবাস শুধুমাত্র বৈধ বিবাহের মাধ্যমে স্ত্রীর সাথেই অনুমোদিত। স্ত্রী ছাড়া অন্য যেকোনো নারীর সাথে শারীরিক সম্পর্ককে ইসলাম যিনা (বাভিচার) হিসেবে গণ্য করে, যা একটি মারাত্মক কবিরা গুনাহ। কুরআনের সুস্পষ্ট নির্দেশনা "আর তারা নিজেদের লজ্জাস্থান সংয়ত রাখে- শুধু তাদের স্ত্রীদের সাথে - সূরা আल-सुमितून (२०८-०) এই অপ্রয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে, বৈধ সহবাসের পরিসর কেবল স্ত্রী পর্যন্ত সীমাবদ্ধ। কাদের সাথে সহবাস সম্পূর্ণ হারাম? বিয়ে ছাড়া যেকোনো নারী (প্রেমিকা, বাগদত্তা ইত্যাদি। মাহরাম নারী-মা, বোন, খালা, ফুফু, দাদি, नातिः পরকীয়া সম্পর্কের নারী। বর্তমান যুগে দাসী প্রসঙ্গ ঐতিহাসিকভাবে আলোচিত দাগী বিষয়টি বর্তমান যুগে প্রয...

ঢাকা-১৫ আসনে প্রার্থী ও জামায়াতে আমিরের রেজাল্ট জেনে নিন ...see more ,

 নিজ কেন্দ্রেই হারলেন ঢাকা-১৫ আসনে প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ১৪৭ জন। এর আগে আজ সকাল ৭টা থেকে সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদি ন গণভোটও অনুষ্ঠিত হয়েছে। 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically after the countdown. 10s ⏳ Stay here — your offer will open in a new page. ✅ Redirect happens only once per session.

রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, আমিরাতে ঈদুল ফিতরের তারিখ জানা গেল...

 রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, আমিরাতে ঈদুল ফিতরের তারিখ জানা গেল   রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, আমিরাতে ঈদুল ফিতরের তারিখ জানা গেলসংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে। ফলে চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হতে পারে এবং ঈদুল ফিতর শুক্রবার উদযাপিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদটি দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র সদস্য তামিম আল তামিমি রমজানের ২৮তম দিনে (১৪৪৭ হিজরি) ভোর ৬টার দিকে আমিরাতের আকাশে এই চাঁদের ছবি ধারণ করেন। খবর গালফ নিউজের।জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। অন্যদিকে, সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে পরদিন থেকেই নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনাও কম বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ চাঁদ দেখা সাপেক্ষেই ঈদের চূড়ান্ত ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট...