রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধী
ন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টা ৫৭ মিনিটে তিনি বসুন্ধরার এই হাসপাতালে পৌঁছান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের চিকিৎসা সম্পর্কে অবহিত হন। পরে রাত ১২টার পরপরই হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান।
এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও হাসপাতালে যান তিনি।
নে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।
গত শনিবার মাঝরাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘স্বাভাবিকভাবেই উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। উনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment