ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
উসমান হাদী: সংসদের দ্বারে ইনসাফের প্রহরী
মহান আল্লাহ যদি উসমান হাদীর রূহ নিজ জিম্মায় ফিরিয়ে নেন, তবে আমার আকুল আবেদন—এই বিপ্লবীর অন্তিম শয্যা যেন রচিত হয় জাতীয় সংসদ ভবনের আঙিনায়। এমন কোনো গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে গণতন্ত্রের মন্দিরে প্রবেশের পূর্বে প্রতিটি সংসদ সদস্যকে বাধ্যতামূলকভাবে অন্তত একবার হাদীর মুখোমুখি হতে হয়।
যেন তাঁর কবরের নীরবতা প্রতিটি জনপ্রতিনিধিকে স্মরণ করিয়ে দেয়—ইতিহাসের কাঠগড়ায় ইনসাফ বা ন্যায়বিচার কতটা ভারী, কতটা অনিবার্য।
আমি উসমান হাদীকে ভালোবাসি—না কোনো দলীয় পরিচয়ে, না কোনো রাজনৈতিক স্বার্থে। তিনি বিএনপি নন, আওয়ামী লীগ নন, জামায়াতও নন; তিনি এসবের অনেক ঊর্ধ্বে। তিনি সেই কণ্ঠস্বর, যিনি নিরপরাধ মানুষের আর্তনাদ বুকে ধারণ করেছেন স্বার্থের শিকল ছিঁড়ে। তিনি ইনসাফের মূর্ত প্রতীক।
তাই জীবিত হোক কিংবা মৃত, উসমান হাদীর অবস্থান আমি সংসদেই দেখতে চাই। কারণ, কিছু মানুষ কেবল রক্ত-মাংসের শরীরে বেঁচে থাকেন না; তারা বেঁচে থাকেন নৈতিকতায়, আদর্শে এবং ইতিহাসের পাতায়। উসমান হাদী তেমনই একজন—যিনি আমাদের জাতীয় বিবেক, ইনসাফের অতন্দ্র প্রহরী এবং বাংলার বুক চিরে জেগে ওঠা এক আধুনিক 'চে গুয়েভারা'।
সবাই তার মাগফিরাত কামনায় দোয়া করি আমিন
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment