দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ৫ হাজার ৫১৯ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।
শনিবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ রবিবার (১৬ নভেম্বর) থেকে কার্যকর
হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। সোনার নতুন দাম- ২২ ক্যারেট :
প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা ২১ ক্যারেট :
প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা ১৮ ক্যারেট :
প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা সনাতন পদ্ধতি :
প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,
সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম।
২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment